ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী: রিজভী

প্রকাশিত : ১৪:৫৫, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৫, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন  তা অসত্য। আর প্রধান নির্বাচন কমিশনার  মানসিক অস্থিরতায় ভূগছেন বলেও মন্তব্য করেন রিজভী। নির্বাচন কেন্দ্র করে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি