ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

ইরাকে আত্মঘাতি বোমা হামলায় নিহত ২৯, ইয়েমেনে নিহত ২২ জন

প্রকাশিত : ১৬:২৯, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:২৯, ২৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

iraqইরাকের বাগদাদের দক্ষিণাঞ্চলে একটি ফুটবল মাঠে আত্মঘাতি বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছেন। অপরদিকে ইয়েমেনে পৃথক তিনটি আত্মঘাতি হামলায় মারা গেছেন ২২ জন। ইরাকের ফুটবল ম্যাচ শেষে জয়ীদের পুরস্কার দেয়ার সময় আত্মঘাতি হামলা হয়। এসময় আহত হন ৬০ জন। হামলার পর শোক প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইয়েমেনের এডেন শহরে বিভিন্ন চেক পয়েন্টে তিনটি হামলা হয়। আত্মঘাতির পাশাপাশি এলোপাতাড়ি গুলি ছোঁড়ে কয়েকজন বন্দুকধারী। হামলায় সামরিক বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। উভয় হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠি আইএস।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি