ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

ঈদের কেনাকাটার তালিকায় থাকছে মোবাইল হেন্ডসেট

প্রকাশিত : ১১:০২, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১১:০২, ২৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় অনেকেরই তালিকায় থাকছে সখের মোবাইল হ্যান্ডসেট। নতুন অথবা ভিন্ন মডেলের মোবাইল নিয়ে বেশ হৈচৈ বিপনীবিতানগুলোতে। অন্যান্য শপিং এর বাইরে তাই ক্রেতারা ঘুরে ফিরছেন নামি দামি ব্র্যান্ডের মোবাইলের দোকানে। ঈদের কেনাকাটায় আলাদা বরাদ্দ রাখা হচ্ছে মোবাইল হ্যান্ডসেটের জন্য। তরুন-তরুনীদের আগ্রহ বাজারে আসা বিভিন্ন ব্র্যান্ডের নতুন মোবাইল হ্যান্ডসেটে। পছন্দের তালিকায় থাকা ব্র্যান্ডের সবশেষ মডেলটি কিনে নিতে যাচাই বাছাই করছেন ক্রেতারা। পরিবারের সদস্য কিংবা প্রিয়জনকে ঈদ উপহার হিসেবে কেউ কেউ দিচ্ছেন মোবাইল। ক্রেতাদের চাহিদা এবং ঈদের বিশেষ অনুষঙ্গ হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে থাকছে ব্যাপক আয়োজন।  
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি