ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

ওষুধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি