ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

ওয়াশিংটন এবং আলাস্কায় জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স

প্রকাশিত : ১৬:১৩, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৩, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

USযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাছাই লড়াইয়ে ওয়াশিংটন এবং আলাস্কায় বড় জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স। হাওয়াইয়ে চলছে ভোট গননা। সেখানেও এগিয়ে আছেন এই ইহুদি ডেমোক্রেট প্রার্থী।  প্রার্থীতা নির্বাচনে ওয়াশিংটনের ফলাফলকে গুরুত্বপূর্ণ ভাবা হয়। সেখানে ৭৬ শতাংশ প্রতিনিধির ভোট পেয়েছেন স্যান্ডার্স। আর আলাস্কায় পেয়েছেন ৮০ শতাংশ। এমন ফলাফলে হিলারির ভিত কিছুটা নড়বড়ে হয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যদিও এখোনো বেশ এগিয়ে সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি