ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে চিলি

প্রকাশিত : ১৬:৪৯, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৬:৪৯, ২৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কোপা আমেরিকায় কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আবারো আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে চিলি। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের গোলেই জয় নিশ্চিত করে চিলি। ৭ মিনিটে প্রথম গোলটি করেন মিডফিল্ডার চার্লস আরানগুইজ। এরপর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করে  চিলি। ১১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন হোসে ফুয়েনজালিদা। প্রথমার্ধের পর প্রবল বৃষ্টি কারণে প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ শে জুন ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি