ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

কাপাসিয়ায় কাভার্ডভ্যানে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।

পুলিশ জানায়, রাজেন্দ্রপুর থেকে ঘোড়াশাল কারখানায় যাবার পথে বড়পুশিয়া এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটির গতিরোধ করে তিনটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা ৬ জন দুর্বৃত্ত ইটাপাটকেল নিক্ষেপ করে ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে দেয়। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। 

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি