ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

কোয়ার্টার ফাইনালে এন্ডি মারে

প্রকাশিত : ১৪:২৮, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:২৮, ৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

উইম্বলডন টেনিসে অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বৃটিশ তারকা এন্ডি মারে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলায় মারে জয় পান ৭-৫, ৬-১ ও ৬-৪ গেমে। প্রথম সেটে অবশ্য চমক দেখান কিরগিওস। দারুন নৈপুন্য দেখিয়ে প্রথম সেটে জয় তুলে নেন এই অজি তারকা। তবে, দ্বিতীয় সেটে দারুনভাবে ঘুরে দাঁড়ান বর্তমান র‌্যাংকিংয়ের দুই নাম্বার তারকা মারে। আর ধারাবাহিকতা অব্যহত রেখে তৃতীয় ও শেষ সেটেও জয় দিয়ে শেষ আট নিশ্চিত করেন তিনি। এদিকে, দিনের অন্য ম্যাচে বার্নাড টমিককে হারিয়ে লুকাস পৌলি এবং ডেভিস গফিনকে হারিয়ে মিলোস রাওনিক কোয়ার্টার ফাইনালে উঠেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি