ঢাকা, মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

খুলনায় ছেলে পর এবার বাবাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬, ৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

খুলনায় ছেলে জয় ঢালীকে (২৭) গুলি ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে। 

ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। আক্তার ঢালি বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

উল্লেখ্য, নিহত আক্তার ঢালীর ছেলেকে এক মাস ২০ দিন আগে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি