ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২৩ জুন ২০১৮ | আপডেট: ১০:৫৩, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে এক বাসের ১৬ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪০ জন।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পলাশবাড়ী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি