ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, পরে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ১৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১২:১৭, ১৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের জয়দেবপুর জংশনে ‘তুরাগ কম্পিউটার’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে অন্য ট্রেনের যাতায়াত ব্যাহত হয়নি।

বুধবার সকাল ৮টার দিকে জয়দেবপুর জংশনে ট্রেনটির ইঞ্জিন খুলে পাল্টানোর সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুরের জয়দেবপুর আসে। পরে এখান থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকায় ৪নং লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। 

এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি। ওই ট্রেনের অপেক্ষমান যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেয়া হয়েছে। 

জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত ব্যাহত হয়নি বলে জানান স্টেশন মাস্টার। 

পৌনে ১১টার দিকে উদ্ধারকারী দল ইঞ্জিনটির উদ্ধার কাজ সম্পন্ন করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি