ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পাঁচলাইশে  দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইদুর রহমান অনিক নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে পাঁশলাইশ থানার আতুরার ডিপু এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. আমীর জানান, পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি