ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চাঁদপুরের হাজীগঞ্জের সৈয়দপুর গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতি মামলার আসামী জাকির নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে  পুলিশও গুলি ছোড়ে। এতে ডাকাত জাকির গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। ভোর ৪টার দিকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি