ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা,নির্বাচন ২২ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। একই দিনে ভোট গণনা করে ঘোষণা করা হবে ফলাফল। 

ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ থেকে ১১ নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।

এছাড়াও  নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। ভোট গণনাও চলবে একই দিন। ফলাফল ঘোষণা হবে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি