ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই

প্রকাশিত : ২০:১১, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ২০:১১, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, জঙ্গিবাদ এখন কেবল জাতীয় সমস্যা নয়, আর্ন্তজাতিক পরিমন্ডলেও এটি এক বিশাল হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসুচীতে নেতারা এই আহবান জানান। অব্যাহত বোমাবাজি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূণ স্থাপনা ধ্বংস করে, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনারতদের প্রকাশ্য খুন করে এরা গোটা দেশকে আতংকের জনপদে পরিণত করতে চায়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি