জাতিসংঘের এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৪:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধানমন্ত্রী প্রথম এই জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এবারের সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শান্তি রক্ষা মিশনে অবদানের কারণে বাংলাদেশকে সম্মান করে জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদে সভাপতিত্ব করছেন।
শামা ওবায়েদ বলেন, নতুন সরকার এসেছে ছয় মাস। সরকার ভালো কিছু করতে চায়।
তিনি বলেন, অর্থনৈতিক কুটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। ব্যাংক অর্থিক খাত ঢেলে সাজানো হচ্ছে। দেশে পরিবেশ তৈরি করতে হবে যাতে সবাই বিনিয়োগ করতে আসে।
তিনি জানান, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধানমন্ত্রী প্রথম এই জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন। যেখানে এই বিএনপির যে ফরেন পলিসি, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরার একটি বিশাল সুযোগ, যেখানে আমাদের জাতীয় স্বার্থ গুরুত্ব পাবে।
এএইচ
আরও পড়ুন










