ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৪, ২৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এবছর মোট চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।

পরীক্ষা কেন্দ্রের হিসেবে দেখা যায়, ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি