ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

জাবির গেট সংলগ্ন মহাসড়কে মিললো নারীর মরদেহ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৬, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন মহাসড়কের পড়ে ছিল এক নারীর মরদেহ। পরে অজ্ঞাত ওই নারীর (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশের ধারণা ভোররাতের কোন এক সময় দ্রুতগামী কোন যানবাহনের চাপায় তার মৃত‍্যু ঘটেছে। তবে ওই নারীর এখনও কোন পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, ভোরে মহাসড়কে লাশ পরে আছে এমন সংবাদে মরদেহটি উদ্ধার করা হয়। তাদের ধারণা, সে হয়তো কোন ভবঘুরে। রাতে ফুটওভার ব্রীজের নীচে অবস্থান করতো। সেখানে কিছু মালামালও দেখতে পায় পুলিশ। 

হয়তো ঘুমন্ত অবস্থায় পরে গিয়ে গাড়ি চাপায় মৃত‍্যু ঘটতে পারে তার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি