ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

জয় পেয়েছেন নোভাক জকোভিচ ও রজার ফেদারার

প্রকাশিত : ১০:১৫, ৩০ জুন ২০১৬ | আপডেট: ১০:১৫, ৩০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও রজার ফেদারার। সার্বিয়ান টেনিস তারকা  জকোভিচ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোরকে  হারিয়েছেন ৬-৪, ৬-৩ ও ৭-৬ গেমে। প্রথম সেটে প্রতিন্দন্দ্বীতার আভাস দিলেও দ্বিতীয় সেটে সহজে হেরে যান আদ্রিয়ান। তবে, তৃতীয় সেটে অনেকটা জয়ের কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হয়নি ২৮ বছর বয়সী আদ্রিয়ান। অন্যম্যাচে, ব্রিটেন তারকা মার্কাস উইলিসকে হারিয়েছেন আরেক শিরোপা প্রত্যাশি রজার ফেদারার। মার্কাস উইলিসের বিপক্ষে জয় পেয়েছেন ৬-০, ৬-৩ ও ৬-৪ গেমে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি