ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

ঝিনাইদহে উত্তর কাষ্টসাগরা মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৯:৪৭, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে এ’ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঠের পাশে পূজার ফুল তুলছিলেন তিনি। এ’সময় মোটর সাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শ্যামানন্দ দাসের বাড়ী নড়াইল সদর উপজেলার মুসুড়িয়া গ্রামে। তিনি তিন বছর আগে ঝিনাইদহের উত্তর কাষ্টসাগরা মঠে সেবায়েত হিসেবে নিযুক্ত হন। এর আগে, ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি