ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত : প্রাণ গেলো ৪ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:১৫, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। বেলা সাড়ে ১১ টায় ঢাকাগামী ট্রেনটি টঙ্গী জংশন পার হয়ে নতুন বাজার এলাকায় গিয়ে লাইনচ্যুত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান সাংবাদিকদের জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি