ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁরা সংগ্রহশালার মেঝেতে জিন্নাহর ছবির পাশাপাশি যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবি সাঁটিয়ে সেগুলোর ওপর দিয়ে হেঁটে এই প্রতিবাদ জানান। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন ওয়াসিম উদ্দিন রাহাত বলেন, বাংলাদেশ ভাষার জন্য রক্ত দেওয়া সালাম, বরকতের দেশ। বাংলাদেশ ৩০ লাখ মানুষের রক্ত দিয়ে কেনা দেশ। সেখানে যে আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া আমরা কখনো সহ্য করব না।

গোলাম আযম একজন কুখ্যাত রাজাকার। সেই রাজাকারের ছবি ডাকসুতে স্থান পায়নি। তাই আমরা ঘৃণার প্রতীক হিসেবে মাটিতে লাগিয়েছি তাদের ছবি। এদেশের মানুষের পায়ের নিচে থাকা উচিত তাদের।

জানা গেছে, শিক্ষার্থীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং সংগ্রহশালার ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে এই কর্মসূচি পালন করেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি