ঢাকা, সোমবার   ২৭ জুলাই ২০২৬

ঢাবি’র নারী হলে ২৪ ঘণ্টা প্রবেশ-বহির্গমনের দাবিতে স্মারকলিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

"বৈষম্যহীন নারী হল চাই" প্ল্যাটফর্মের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীন চলাচল নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উক্ত কর্মসূচির মাধ্যমে ছাত্রী হলসমূহে প্রচলিত সান্ধ্য আইন (কারফিউ) বাতিল করে ২৪ ঘণ্টা নিয়মতান্ত্রিক প্রবেশ ও বহির্গমনের ব্যবস্থা, বৈধ পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রবেশাধিকার এবং শিক্ষার্থীদের পরিবারের নারী সদস্যদের হলের রুম পর্যন্ত যাওয়ার সুযোগসহ কয়েকটি যৌক্তিক দাবি উপস্থাপন করা হয়েছে।

স্মারকলিপির মূল দাবিগুলো

কারফিউ বাতিল: ছাত্রী হলে প্রচলিত রাত ১০টার সময়সীমা বা কারফিউয়ের মতো কড়াকড়ি নিয়ম পুরোপুরি বাতিল করা।

২৪ ঘণ্টা খোলা রাখা: বৈধ পরিচয়পত্র দেখিয়ে নারী শিক্ষার্থীদের জন্য হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখা ও চলাচলের সুযোগ দেওয়া।

পরিবারের প্রবেশাধিকার: শিক্ষার্থীদের পরিবারের নারী সদস্যদের হলের রুম পর্যন্ত যাওয়ার অনুমতি প্রদান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি