ঢাকা, সোমবার   ০১ জুন ২০২৬

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রভোস্ট ড. আবদুস সালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আবদুস সালাম।

সোমবার (১ জুন) জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

এর আগে গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। পরে ওইদিনই তিনি ইউজিসিতে যোগদান করলে পদটি শূন্য হয়।

ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের তয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টোরাল গবেষণাও সম্পন্ন করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি