দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন তথ্য উপদেষ্টা, নেপথ্যে কী
প্রকাশিত : ০৮:৩২, ১৫ জুন ২০২৬
আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে হেনস্তার শিকার হন। হয়রানির কারণে তিনি প্রবেশ না করে দেশে ফেরত এসেছেন।
এরই মধ্যে কিছু গণমাধ্যমে তার আটক হওয়ার খবর আসে। কিন্তু তিনি আটক হননি। সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লীতে কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে সাধারণ পাসপোর্টেই প্রবেশ করতে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। ভারতে প্রবেশের তালিকায় তার পাসপোর্ট রেস্ট্রিক্টেড করা আছে। যার কারণে প্রবেশের সময় উপদেষ্টাকে আটকে দেওয়া হয়।
জানা গেছে, ইমিগ্রেশনে দীর্ঘ সময় ড. জাহেদকে বসিয়ে রেখে নানা বিষয়ে জেরা করা হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চান। কিন্তু হেনস্তার শিকার হওয়াতে উপদেষ্টা জাহেদ দিল্লিতে প্রবেশ করেননি। তিনি দেশে ফেরত এসেছেন।
এই ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করেন। পরে ইমিগ্রেশন থেকে অনুরোধ করা হলেও তিনি ফেরত চলে আসেন।
সূত্র: গণমাধ্যম
এএইচ
আরও পড়ুন










