দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
প্রকাশিত : ০৮:৩১, ২৬ এপ্রিল ২০২৬
দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরে ২ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










