ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ১৬:১১, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১১, ২৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

murderসাতক্ষীরা, পিরোজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুরো সদর উপজেলার কদমতালঅ গ্রামে শাহজাহান শেখ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে ডেকে এনে তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়। তবে মৃতদেহে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মাঠ থেকে মিন্টু মিয়া নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি