নারীকে কেন্দ্র করে ঝগড়া, ছুরিকাঘাতে গাড়িচালককে হত্যা
প্রকাশিত : ১৫:১৮, ১৫ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রনি নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, এক নারীকে কেন্দ্র করে রনির সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
পরে অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ
আরও পড়ুন










