ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান, এএসআই প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মুরাদ ও টিটু আহত হয়েছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোর ৩টার দিকে উপজেরার কচুবাড়িয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি ধরালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, গভীর রাতে কয়েকজন ডাকাত কচুবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছো্ঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি