ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬

পবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ১৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী বিদ্যুৎ, ইলেকট্রনিকস, যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটিং এবং বুদ্ধিমান অবকাঠামো বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ ছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা (ডেলিগেট) সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিদ্যুৎ, ইলেকট্রনিকস, যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটিং এবং আধুনিক বুদ্ধিমান অবকাঠামো বিষয়ক সর্বাধুনিক গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ সম্মেলন গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি