ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িত আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৬, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের নাজিরপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার একটি বাড়িতে হামলা চালানো হয় এবং সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার অন্য একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার অন্য একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলা এবং অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ  জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি