ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

পোল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে পর্তুগাল

প্রকাশিত : ০৯:৩৪, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে টাইব্রেকারে পোল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠলো পর্তুগাল। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর এতে জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে সিআর সেভেন বাহিনী। পর্তুগালের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রেনাতো সানচেস, মৌতিনিয়ো, নানি ও রিকার্দো কারেসমা। পোল্যান্ড দলের গোল করেন লেভানডস্কি, আরকাদিউস মিলিক, কামিল গ্লিক। তবে, ইয়াকুব ব্লাসেসকোস্কির শট দারুণভাবে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও। টাইব্রেকারে জিতে শেষ আটে পৌঁছানো পোল্যান্ড কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিল সেই টাইব্রেকারে হেরেই।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি