ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু বেপারী (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বজলু মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌর সদরের আতাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কালু বেপারী আতাদী গ্রামের আব্দুল ওহাব বেপারীর ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কালু। পরে দ্রুত তাকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি