ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত তিন আসামীসহ গ্রেপ্তার ৭ জন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ১৮ জুন ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বুধবার (১৮ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৭ জুন) দিবাগত  রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সঞ্জয় মন্ডল,  এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ কুব্বাত আলী শিকদার ও এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুদ ফকিরকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।  

এছাড়াও সালথা থানার নিয়মিত মামলায় দুইজন ও সিআর ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩ জন আসামী সহ ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি