ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

ফ্লোরিডায় হামলার পরিকল্পনার কথা জানতেন ওমর মতিনের দ্বিতীয় স্ত্রী

প্রকাশিত : ১৫:০২, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:০২, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ফ্লোরিডার নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের দ্বিতীয় স্ত্রী নুর সালমান আগে থেকেই হামলার পরিকল্পনার কথা জানতেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা। আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি না জানানোর জন্য তার বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হবে। তবে নুর সালমানের দাবি, সুনির্দিষ্ট করে মতিন যে নাইটক্লাবে হামলার পরিকল্পনা করেছেন তা জানতেন না তিনি। বর্তমানে আইন প্রয়োগকারী বাহিনী ও তদন্ত সংস্থাগুলোর জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছেন নুর সালমান। পালস ক্লাব থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে থাকতেন তারা। হামলার পর থেকে সালমানকে জিজ্ঞাসাবাদের আওতায় রাখলেও তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি