ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

বইমেলায় তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ১৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫৫৭ নম্বর স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।

প্রকাশক জানান, এই কাব্যগ্রন্থে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার চিত্র উঠে এসেছে। উঠে এসেছে সময় ও সমাজের নির্মম বাস্তবতা। নীতি-নৈতিকতার অবক্ষয়, মানুষের ভেতরের দ্বন্দ্ব, স্বপ্ন ও হতাশার সংঘাত মিলিয়ে এই গ্রন্থ বহুমাত্রিক অনুভূতির জগৎ নির্মাণ করেছে।

কবি তৌহিদুর রহমান বলেন, ‘প্রায় ৮০টি কবিতা সংবলিত ‘হৃদয় পোড়া গন্ধ’ গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে আশা করা যাচ্ছে। বইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়েও পাওয়া যাচ্ছে। 

তিনি বলেন, ‘এটি শুধু ব্যক্তিগত অনুভবের কাব্য নয়; সময়েরও দলিল। পাঠক যখন কবিতাগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন, হয়তো কোথাও নিজেরই না-বলা কথাগুলো খুঁজে পাবেন। হয়তো কোনো পঙক্তি তার হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা নীরব ব্যথাকে শব্দের সমাহারে দেখতে পাবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি