ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন বর্তমান সময়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, তার জন্য বর্তমান সরকার দায়ী নয়।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে এ অভিযোগ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ।

পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, যেকোনো সময় পে-স্কেল বাস্তবায়ন হতে পারে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। বিশেষ করে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি