ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হলেন আরিফুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সদস্য হলেন আরিফুর রহমান। সোমবার জাতীয় ক্রিয়া পরিষদ মোহাম্মদ আরিফুর রহমানকে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সদস্য হিসেবে মনোনীত করে একটি প্রজ্ঞাপন জারি করে।  

জাতীয় ক্রিয়া পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদ করিম সাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে জাতীয় ক্রিয়া পরিষদে প্রতিনিধিত্ব করার জন্য উক্ত ফেডারেশনের গঠনতন্ত্রের ধারা ১১ এর ১ অনুযায়ী ক্রিয়া সংগঠক হিসেবে মোহাম্মদ আরিফুর রহমানকে সদস্য হিসেবে আগামী চার বছরের জন্য মনোনীত  করা হলো। আগামী চার বছরের জন্য তাকে এই দায়িত্বের জন্য মনোনীত করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ আরিফুর রহমান ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে।

কেআই/  এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি