ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

বিয়ের পিঁড়িতে সোনম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:০৮, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাগদান পর্বটি সেরে ফেলতে যাচ্ছেন সোনম কাপুর। ২০১৮-তেই না কি আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন অনিল-কন্যা। বলিউডে গুঞ্জন, ২০১৮ সালের মার্চ কিংবা এপ্রিলে আনন্দ আহুজার সঙ্গে বাগদান পর্ব সারতে যাচ্ছেন সোনম। তার জন্য নাকি ইতিমধ্যেই তোড়জোড়ও শুরু হয়েছে তাদের।

সোনমের সঙ্গে আনন্দ আহুজাকে একাধিক জায়গায় দেখা গেলেও, তাঁরা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। শুধু তাই নয়, বর্তমানে শুধু কাজ নিয়েই ব্যস্ত তিনি। আর কিছু ভাবছেন না বলেও মন্তব্য করেন অনিল কাপুরের মেয়ে।

প্রসঙ্গত, ‘নীরজা’র জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন সোনম কাপুর। ওই সময় অনিল কাপুরের সঙ্গেও দেখা যায় আনন্দ আহুজাকে।

বর্তমানে ‘বীর দি ওয়েডিং’র শ্যুটিংয়ে ব্যস্ত আছেন সোনম কাপুর। ওই সিনেমায় সোনমের সঙ্গে রয়েছেন কারিনা কাপুর খান এবং স্বরা ভাস্কর।

সূত্র : ইন্ডিয়া ডট কম

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি