ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৮ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী ও সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর মা আন্জুমান আরা বেগম মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৩টায় ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক প্রিন্সিপাল আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা বেগম ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন।

এর আগে তিনি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে ও অসংখ্য, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর নামাজের জানাজা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। তারপর স্বামীর কবরের পাশে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হবে।

তিনি সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী, নটরডেম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী, সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার মা ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি