ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬

ভোলায় স্বাস্থ্য ক্লিনিকে শত শত সাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভোলায় একটি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের মেঝে থেকে শত শত বিষধর সাপ বের হওয়ার পর কর্তৃপক্ষ ক্লিনিকটি সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক।

জেলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের বাসিন্দারা বলছেন, পাঙ্গাশিয়া কেরামতিয়া কমিউনিটি ক্লিনিকের আশপাশ থেকে তারা গত কয়েকদিনে কয়েকশো বিষধর সাপ এবং সাপের বাচ্চা হত্যা করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বিবিসিকে জানান, গত কয়েক সপ্তাহ ধরে ক্লিনিকটির ভেতরে ও বাইরে সাপের আনাগোনা দেখার পর তারা ভবনটি বন্ধ করতে বাধ্য হন এবং অন্যত্র স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করেন। ক্লিনিকটির মেঝের নীচে বড় ধরনের সাপের বাসা রয়েছে বলে তিনি সন্দেহ করছেন। ক্লিনিকের ভেতরে কার্বলিক অ্যসিড ছিটিয়ে দেওয়া হয়েছে।

এলাকাবাসীদের উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কিছু বড় সাপ এখনও মারা সম্ভব হয়নি। তাই ক্লিনিকের আশেপাশের এলাকায় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি