ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

মালিতে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি ট্রাক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ব্রেকফেলের পর ট্রাকটি নদীতে পড়ে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার রাতে দেশটির মোপ্টি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রাথমিকভাবে ২০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এছাড়া জরুরি সহায়তা প্রদানকারী সংস্থাগুলো ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে জানা গেছে, ব্রেক সিস্টেমের সঙ্গে যুক্ত একটি টেকনিক্যাল ত্রুটির কারণে এই নাটকীয় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি