ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

মোটরসাইকেলে এসে নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন দিল ২ দুর্বৃত্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সানারপাড় এলাকার ইউটার্ন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে থ্রি স্টার পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। এ সময় মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটির মালিক লোকমান মামুন। 

তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু কাওসার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অগ্নিসংযোগে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে কারা, কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি