ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬

যেসব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

রোববার (২৮ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৬ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এতে বলা হয়, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমে গোলাকান্দাইল মোড়, রূপগঞ্জ এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।

এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি