ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

রাজধানীতে চাকরির বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১৪ জন আটক

প্রকাশিত : ১৫:৩৯, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ২৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাকরির বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১৪ জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, রোববার রাতে মহাখালী উিওএইচএস, বারিধারা ও আদাবর এলাকায় অভিযান চালীয়ে তাদের আটক করা হয়। প্রতারিত আবেদনকারিরা জানান, মৌখিক সাক্ষাতের নামে হাজার হাজার টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়ায় পরে কাজে যোগ দিতে গিয়ে প্রতিষ্ঠানটির খোজই পাননি তারা। র‌্যাব বলছে, সংঘবদ্ধ এ চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে চাকরি দেয়ার নামে প্রায় ২ লক্ষাধিক প্রত্যাশীর কাছ থেকে অন্তত ২শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি