ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার ৩টার দিকে জেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অটোরিকশার ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।

আরএমপির বেলপুকুর থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি