ঢাকা, রবিবার   ১১ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১২ অক্টোবর পর্যন্ত সমস্ত ফ্লাইট পরিচালনা ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা থেকে ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। 

এগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

এর আগে শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরের পরিস্থিতি দেখে মাঝপথে ওমানের মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

এদিকে শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি দু’জন  ছাড়াও মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। 

হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি