ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৫ জুন ২০১৮ | আপডেট: ১৫:৩৪, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন বাঘা (৫০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাগেরপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রুহুল বাঘা উপজেলার চর জুশিরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি