ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

সংঘর্ষের এক সপ্তাহ পর আফগান-পাকিস্তান সীমান্ত ক্রসিং আবার খুলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তোরখাম সীমান্ত ক্রসিং পথচারী এবং যানবাহনের জন্য শুক্রবার ভোরে আবার খুলে দেওয়া হয়েছে।

একজন সিনিয়র কর্মকর্তা এএফপি’কে বলেছেন, দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধের কারণে সীমান্ত এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় সীমান্ত খুলে দেয়া হয়।

পাকিস্তানের খাইবার জেলার সহকারী কমিশনার ইরশাদ খান মোহাম্মদ এএফপি’কে বলেছেন,  ‘ট্রাকের ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে এবং আফগান নাগরিকরা ছাড়পত্র এবং অভিবাসন প্রক্রিয়া পাস করার পরে আফগানিস্তানে প্রবেশ করছে।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি