ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয়: কৃষি মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়টি। 

কৃষি মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত অসত্য তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে এসব তথ্যের কোনো ভিত্তি নেই। 

এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাচাই ছাড়া এ ধরনের কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি